https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরের শাহবন্দেগী ইউপিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

admin
September 26, 2026 3:57 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নাছিমা আক্তারসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।