Dhaka ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে জুতা-মোজা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি মাস উপলক্ষে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জুতা ও মোজা বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া শহরের শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

‎কর্মসূচির আওতায় বিদ্যালয়ের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে জুতা ও মোজা তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকেরা বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা-সামগ্রী ও আনুষঙ্গিক উপকরণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন পূরণে এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনার পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সহায়ক করে তুলতে ভূমিকা রাখবে।
‎রোটারি ক্লাব অব বগুড়ার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
‎কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও রোটারি ক্লাবের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে জুতা-মোজা বিতরণ

Update Time : ০৪:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬