https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পাঁচ দিনব্যাপী মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

admin
September 26, 2026 3:47 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনব্যাপী ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই), ঢাকার উদ্যোগে এবং বিসিক জেলা কার্যালয়, বগুড়ার সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিসিক জেলা কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ, কোর্স পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং বিসিক শিল্প মালিক সমিতি, বগুড়ার সভাপতি মো. আজিজার রহমান মিলটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, বগুড়ার উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। আধুনিক শিল্প ব্যবস্থাপনায় কর্মীদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি তাদের পেশাগত উন্নয়ন ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণ কোর্সে মানবসম্পদ ব্যবস্থাপনার মৌলিক বিষয়, কর্মী ব্যবস্থাপনা, কর্মীদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ, নেতৃত্বের বিকাশ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকেরা জানান, শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মানবসম্পদ ব্যবস্থাপনার আধুনিক কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মীদের দক্ষতা যথাযথভাবে কাজে লাগানো এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

বক্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন শিল্প উদ্যোক্তা ও কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বগুড়ার ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।