https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ১১শীর্ষ নেতার সমন্বয়ে খালেদা জিয়ার নির্বাচনী কমিটি ঘোষনা

admin
November 28, 2025 7:10 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতেই এ সমন্বয়কারী কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।

গত ৫ নভেম্বর ২০২৫, রাত ৮টায় গুলশান কার্যালয়ে স্কাইপির মাধ্যমে অনুষ্ঠিত সভায় তারেক রহমান কমিটির অনুমোদন দেন। এ কমিটিকে কেন্দ্র করে আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার সকাল ১১টায় বগুড়ার বাগবাড়ীস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে।

সভায় উপস্থিত থাকার জন্য গাবতলী ও শাজাহানপুর থানাসহ জেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ জন শীর্ষ নেতার নাম উল্লেখ করে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে।

কমিটির শীর্ষ পর্যায়ের সদস্যরা হলেন, গাবতলী থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বাশার, শাজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল।

দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করছেন, অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিত হেলালুজ্জামান তালুকদার লালুর দায়িত্ব গ্রহণে বগুড়া-৭ আসনের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে। নির্বাচনী মাঠ গোছাতে তাঁর নেতৃত্বই হবে কেন্দ্রীয় কৌশলের প্রধান অংশ।

দলীয় সূত্র বলছে, উচ্চপর্যায়ের সম্মতিতে গঠিত এ কমিটি আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি আরও সুদৃঢ় করবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।