https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
August 6, 2026 11:17 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফজলে রাব্বী (৩২), পিতা: মো. আব্দুল মালেক, গ্রাম: রজাকপুর, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ; মো. শাইফুল ইসলাম (৩১), পিতা: মো. লবির হোসেন, গ্রাম: রজাকপুর, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ; এবং মো. মুন্না হোসেন (২৩), পিতা: মৃত বাসিক, গ্রাম: হাজির আমবাগান, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদ জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়। আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।