https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে গ্রাম পুলিশ উধাও, এলাকাজুড়ে চাঞ্চল্য

admin
June 16, 2026 10:07 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে স্থানীয় এক গ্রাম পুলিশ উধাও হওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যোগীরভবন গ্রামের ইয়াছিন আলীর ছেলে ও পাইকড় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুর রহিম (৪০) গত রোববার একই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২২)-কে নিয়ে নিখোঁজ হন। তানিয়া খাতুন এক কন্যা সন্তানের জননী।

ঘটনার পর থেকে উভয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তাদের সন্ধান বের করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।