https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে বিক্রিকৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ, ১৩০ গাছ কাটার দাবি

admin
August 4, 2026 1:13 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী পৌর এলাকার তরফমেরু তরফদারপাড়া গ্রামে বিক্রিকৃত জমি ছেলে সুমন তরফদার কর্তৃক জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, জমি দখলের পাশাপাশি সেখানে রোপণ করা প্রায় ১৩০টি ফলজ ও বনজ গাছ কেটে নেওয়ায় প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার তরফমেরু গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এস্কেন্দার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার ভাই রেজাবুল হক তরফদার (বুলবুল) ও ভাবী ফেরদৌসী বেগম আটটি পৃথক কবলা দলিলের মাধ্যমে সুমন তরফদারের বাবা চাঁন মিয়া তরফদারের কাছ থেকে মোট ৮৬ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে আরএস জরিপে সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত হয় এবং দীর্ঘদিন ধরে তারা ওই জমির বৈধ ভোগদখলে ছিলেন। বর্তমানে তার ভাই ও ভাবী যুক্তরাষ্ট্রে বসবাস করায় আমমোক্তারনামার মাধ্যমে সম্পত্তি দেখভালের দায়িত্ব তার ওপর অর্পণ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে তিনি গাবতলী সিনিয়র সহকারী জজ (সিভিল) আদালতে মামলা দায়ের করেন এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা লাভ করেন। কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তরা জমিতে মাটি ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ঘর তৈরির কাজ অব্যাহত রাখেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, নির্মাণকাজের সময় জমিতে রোপণ করা ১০টি আম, ৫টি আতা, ৩টি তেঁতুল, ৩টি বেল, ৪০টি সুপারি, ৬টি তাল, ৩টি আমড়া, ২০টি রেইনট্রি (কড়ই), ৩০টি ইউক্যালিপটাস ও ১১টি মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে। এতে তার প্রায় সাড়ে ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন এস্কেন্দার হোসেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং গাবতলী থানায় অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে তিনি গাবতলী আমলি আদালতে আরেকটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানার পরও অভিযুক্তরা দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এস্কেন্দার হোসেন অভিযোগ করেন, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল করেছেন এবং অভিযোগ করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন। এছাড়া ককটেল বিস্ফোরণ, বাড়িতে অগ্নিসংযোগ, মিথ্যা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগও তুলে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
তিনি জমি দখল, গাছ কর্তন ও হুমকির ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।