https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার মোবাইল কোর্টে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

admin
September 27, 2026 8:49 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইউনুস প্রামাণিক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
‎রোববার (২৮ সেপ্টেম্বর) সারিয়াকান্দি উপজেলার টিপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ইউনুস প্রামাণিককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃত ইউনুস প্রামাণিক সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মো. জহুরুল প্রামাণিকের ছেলে।
‎পরে উদ্ধার করা ট্যাপেন্টাডলসহ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।