https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 11 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

admin
June 11, 2026 7:10 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি সংঘবদ্ধ ডাকাত দলকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং চার সদস্যকে আটক করতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি রিভলভার, ১টি চাইনিজ কুড়াল, ১টি কাটার, ২টি বার্মিজ চাকু, ১টি স্লাই রেঞ্জ, ২টি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা নিকটবর্তী একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছিল। তবে পুলিশের তাৎক্ষণিক ও তৎপর অভিযানের কারণে সম্ভাব্য একটি বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

‎পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

‎দুপচাঁচিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।