https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনট থানার অদূরে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই

admin
September 20, 2026 7:07 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে থানার মাত্র ৩০০ গজ দূরে এক ইজিবাইক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ধুনট-সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। আহত চালক জয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত জয় উপজেলার বাঁশহাটা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
জহুরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন যুবক যাত্রী সেজে ধুনট বাজার থেকে জয়কে ইজিবাইক ভাড়া করেন। পরে রাত ৮টার দিকে তারা ধুনট থানার প্রায় ৩০০ গজ দক্ষিণে পাকা সড়কে পৌঁছালে ইজিবাইকটি থামাতে বলেন। সেখানে চালক জয়ের মুখ গামছা দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে তাকে রাস্তায় ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ওই তিন যুবক।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় জয়ের পরিবারের পক্ষ থেকে ধুনট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
থানার এত কাছে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

বিশেষ করে সন্ধ্যার পর যাত্রীবেশে অপরাধীরা চালকদের টার্গেট করছে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা এ ধরনের ঘটনা প্রতিরোধে রাতের বেলায় সড়কে নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।