https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনট সদর ইউনিয়নবাসীর মনে স্থান করে নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূরনবী

admin
October 13, 2025 3:50 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার ৬নং ধুনট সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূরনবী আকন্দ অল্প সময়েই ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনগণের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জনসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ নূরনবী আকন্দ একজন সৎ, পরিশ্রমী এবং মানবিক গুণসম্পন্ন নেতা। তার নেতৃত্বে ইউনিয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গরীব, অসহায় ও দুস্থ মানুষের সেবায় তিনি দিনরাত কাজ করছেন।

‎সামাজিক কর্মকাণ্ড, রাস্তা-ঘাটের উন্নয়ন, বয়স্ক ভাতা ও অন্যান্য সরকারী সেবাসমূহ যথাসময়ে বিতরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি।

‎এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূরনবী আকন্দ বলেন, “আমি জনসেবাকে ইবাদত মনে করি। ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের ভালোবাসা পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

‎স্থানীয় জনগণের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন একজন মানবিক ও দূরদর্শী নেতৃত্বে ধুনট সদর ইউনিয়ন আরো এগিয়ে যাবে উন্নয়নের পথে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।