https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

admin
August 17, 2025 10:47 am
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার

‎বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন — সমশের আলী তরফদার (৫৫) ও ফারাজুল ইসলাম (৩৮)।
‎
‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ধুনট থানা পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
‎
‎সমশের আলী তরফদার উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী। তিনি ২০১৩ সালে একটি নাশকতা মামলার বাদী ছিলেন। অপরদিকে, ফারাজুল ইসলাম চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামের বাসিন্দা এবং শেরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
‎
‎মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারে হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল চলাকালে আওয়ামী লীগের একদল নেতাকর্মী সেখানে হামলা চালায়। এ সময় বিএনপির নেতাকর্মীদের মারধর করা হয়, অফিস ভাঙচুর করা হয় এবং ব্যানারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
‎
‎ঘটনার প্রায় আড়াই বছর পর, ২০২৪ সালের ১২ নভেম্বর বিএনপি নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা এজাহারে নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম।
‎
‎গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।