Dhaka ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণ: মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৯ Time View

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার রুদ্রবাড়ীয়া গ্রামের মৃত মোজদার হোসেনের ছেলে মো. কামাল সরকার (৫০) এবং বিশ্বহরিগাছা গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে মো. বেলাল হোসেন সরকার (৫৫)। তাঁদের মধ্যে কামাল সরকার আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। বেলাল হোসেন সরকার চৌকিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার ও যুগীগাতি চারমাথা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ নভেম্বর ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
‎
‎ধুনট থানার এফআইআর নম্বর ২০, তারিখ ২২ নভেম্বর ২০২৬। মামলাটি জিআর নম্বর ২২৩ হিসেবে নথিভুক্ত হয়েছে। এতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
‎
‎মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক পৌর মেয়র এ জি এম বাদশাহ এবং এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
‎
‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎পরে সোমবার (২৩ নভেম্বর) গ্রেপ্তার দুই আসামিকে বগুড়ার আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণ: মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

Update Time : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬