https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 14 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বিএনপি নেতার করা নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

admin
June 14, 2026 4:27 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বিএনপির সংসদ সদস্যদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৩ জুন ২০২৬) রাতে উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত সাকিব খাঁন বিজয় (৩১) পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত জাহিদুল ইসলাম খাঁনের ছেলে। তিনি ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত।

‎মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গত ২০১৮ সালে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন ২০২৫ সালের নভেম্বর মাসে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়।

‎তিনি আরও জানান, মামলাটির তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে সাকিব খাঁন বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

‎এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।