https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বিষপানে যুবকের আত্মহত্যা ‎

admin
December 1, 2025 10:31 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার.

‎বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাকাটিয়া হিজুলী গ্রামের আশরাফ আলীর ছেলে।

‎পারিবারিক সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে পরিবারের অগোচরে রোমেল বিষপান করেন। তাৎক্ষণিকভাবে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান স্ত্রী তাজমহল আক্তার।

‎নিহতের বাবা আশরাফ আলী বলেন, “রোমেল কিছুদিন ধরে মানসিকভাবে অস্থির ছিল। কোনো কাজ করত না, পরিবার-পরিজনের খবরও রাখত না। কেন সে আত্মহত্যা করল” তা আমরা বুঝতে পারছি না।”

‎ঘটনার বিষয়ে রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।