https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ার ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল: মাদক ব্যবসায়ী দুলাল গ্রেপ্তার

admin
June 24, 2026 6:55 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল শেখকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎জানা গেছে, ১১ দিন আগে দুলাল শেখের কাছ থেকে ৮০ পিস হেরোইনের প্যাকেট ও ১৬ পিস ইয়াবা ট্যাবলেট স্থানীয় কয়েকজন ব্যক্তি ছিনিয়ে নেয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী পিয়াল ও সোহাগ নামে এক ব্যক্তির মধ্যে হওয়া কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

‎কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। গত মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার বেলকুচি গ্রামের পণ্ডিতবাড়ী মোড় এলাকায় মাদক বিক্রির সময় দুলাল শেখকে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

‎ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, দুলাল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার কাছ থেকে মাদক ছিনিয়ে নেওয়ার ঘটনায় কল রেকর্ড ভাইরাল হওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে মঙ্গলবার তাকে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।