https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড ও জরিমানা

admin
September 20, 2026 9:18 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ  

বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়।

‎সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ধুনট সদর ইউনিয়নের পাটধুনট গ্রামের আরিফুর রহমানের ছেলে আরিফ মিয়া (২৬), উল্লাপাড়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে সোলিম রেজা (৩৭), এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী মধ্যপাড়া গ্রামের মোতার আলীর ছেলে ইউসুফ আলী (২১) এবং কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে জুবায়ের হোসেন (২২)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুনট পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে তাঁদের ধুনট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎পুলিশ আটক ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ উল্লাহ নিজামীর কাছে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে আরিফ মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোলিম রেজা, জুবায়ের হোসেন ও ইউসুফ আলীকে দুই মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

‎ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ বেলাল হোসেনের সহযোগিতায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার বিষয়টি আবারও সামনে এসেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।