https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ার ধুনটে যমুনা নদীর তীব্র ভাঙনে আতঙ্কে এলাকাবাসী ‎                                           

admin
September 26, 2025 4:00 pm
Link Copied!

 

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পার্শ্ববর্তী এলাকার মানুষ।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহয়ড়াবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, যমুনার তীব্র ভাঙনে একের পর এক বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতভিটা ও ঘরবাড়ি।

‎স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতার কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। এতে করে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়ি বা বাঁধের পাশে।

‎প্রতিদিন চোখের সামনে জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম হতাশা ও আতঙ্কে ভুগছেন। তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

‎উল্লেখ্য, ধুনট উপজেলার যমুনা তীরবর্তী এলাকাগুলো প্রতিবছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের শিকার হয়। তবে এবারের ভাঙন আগের চেয়ে অনেক বেশি তীব্র বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।