Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে ‘লিপস্টিক’ সিনেমার টিকিট কিনলেই মিলছে বিরিয়ানি

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

চলছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আদর আজাদ–পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সিনেমা হলের মোট ৫০০টি আসনের বিপরিতে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। চলবে মাসব্যাপী। বলছিলাম বগুড়ার ধুনট উপজেলার ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলের কথা।

হলটি ১৯৮৪ সালে স্থাপিত হয়। পরে দর্শক শূন্যতায় ২০১৪ সালে হলটিতে ছবি প্রদর্শন বন্ধ হয়। দীর্ঘ এক দশক পর গত ২০ এপ্রিল থেকে আবারও হলটিতে ছবি প্রদর্শন শুরু করে হল কর্তৃপক্ষ। উপজেলার এই ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। দর্শকদের হলমুখী করতেই মূলত এই কৌশল অবলম্বন করে কর্তৃপক্ষ। ফলে যেমন বেড়েছে আলোচনা সমালোচনা তেমনি সমাগমও বাড়ছে সিনেমা হলে। এমনটাই তথ্য জানিয়েছে হলের মালিকের ছেলে ইমরান।

‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমা হলে প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় ‘লিপস্টিক’ ছবি প্রদর্শন করা হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরমের কারণে প্রতিদিন দুপুর ১২টা ও বিকেল ৩টায় দর্শকের উপস্থিতি কম থাকায় সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় হলে দর্শক উপস্থিতি অনেকটাই বেশি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

বগুড়ার ধুনটে ‘লিপস্টিক’ সিনেমার টিকিট কিনলেই মিলছে বিরিয়ানি

আপডেটের সময় : ১২:১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪