https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা ও বৃক্ষরোপণ

admin
August 10, 2026 11:25 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-( শাজাহানপুর গাবতলী,)৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
বিদ্যালয়ের সভাপতি মামুদ রানা’র সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মোনাইমের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কে.এম মাহবুবার রহমান হারেজ,

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল ,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার,সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল,
সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,বিএফএ’র বগুড়া জেলা সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ,সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন,উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার,সাংগঠনিক সম্পাদক জোৎসা বেগম সহ বিভিন্ন নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং শিক্ষার্থী ও স্থানীয়দের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

বিদ্যালয় সভাপতি মাসুদ রানা জানায়, শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।