https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

admin
July 10, 2026 9:23 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মহিষ্ট গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন গোপালগঞ্জের এক তরুণী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই প্রবাসী ধাপে ধাপে তাঁর কাছ থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা নিয়েছেন। পাশাপাশি বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেন বলে দাবি করেছেন তিনি।

অনশনরত নাসরীন আক্তার জানান, মহিষ্ট গ্রামের মালয়েশিয়া প্রবাসী এনামুল হকের সঙ্গে তাঁর প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় এনামুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতার কথা বলে ধাপে ধাপে প্রায় সাড়ে ৭ লাখ টাকা নেন। পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি।

নাসরীন আক্তারের ভাষ্য, বারবার যোগাযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে তিনি নিজের অধিকার আদায়ের লক্ষ্যে এনামুল হকের বাড়িতে এসে অনশনে বসেছেন। বিয়ে অথবা তাঁর পাওনা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন প্রবাসীর বাড়িতে ভিড় করছেন এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত এনামুল হক বা তাঁর পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনগতভাবে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।