শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ মাহবুবুল আলম হিরুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি।
শুক্রবার (২ অক্টোবর) সকালে শেরশাহ নিউ মার্কেটে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল আলম হিরুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জয়, সহসভাপতি আমির হোসেন বাবু, লালমিয়া, মো. হাফিজসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ী সমিতির নেতারা মাহবুবুল আলম হিরুর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

