মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যোগ দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু, বিসিবি পরিচালক ও বগুড়া জেলা এবং শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশ নেন।

