https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর জন্মদিনের অনুষ্ঠান থেকে স্বাচিপ নেতা ডা. মিশু আটক

admin
June 24, 2026 6:35 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরে একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু। জুলাই গণঅভ্যুত্থান ও নাশকতা সংক্রান্ত একটি মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার হোটেল মকটেল থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিচিত এক চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মিশু। কেক কাটার সময় হঠাৎ শেরপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি একজন সুপরিচিত চিকিৎসক ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা। এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বঙ্গবন্ধু পরিষদ, বগুড়া শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট আইএসটি-তে কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান ও নাশকতা সংক্রান্ত একটি মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “বগুড়া সদর থানার জুলাই গণঅভ্যুত্থান ও নাশকতা সংক্রান্ত একটি মামলায় তাকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।