https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৬৫২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

admin
September 25, 2026 8:49 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে শেরপুর সাহিত্য চক্রের ৬৫২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের হলরুমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী ও লেখকরা অংশ নেন।

অধিবেশনে স্বরচিত লেখা পাঠ করেন জিয়াউদ্দিন লিটন, মো. আজিজুল হক, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, এম আর টি আরজু, অনন্য রাসেল, আবু সাঈদ ফকির, এম আর জামান, মীর এনামুল, সুশীল চন্দ্র পাল, সুব্রত কুমার সেন, মো. আব্দুল বারী, ফেরদৌস জামান খোকন, কবির সাগর, লুৎফর রহমান, সুমন মোহন্ত ও মো. নূর রাব্বিজা।

এ সময় চন্দন কুমার ঘোষের কৌতুক পরিবেশনা এবং সমৃদ্ধি সেনের ছড়া আবৃত্তি অধিবেশনে ভিন্ন মাত্রা যোগ করে।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন অমর কৃষ্ণ পাল নাণ্টু, মাহফুল আকতার, মো. গোলাম রসুল, শামীমা আকতার ইলা, গোলাম মোস্তফা, মো. মাহফুজার রহমান, জামাল হোসেন ও আব্দুল করিম।

স্বরচিত লেখাগুলোর সমালোচনা ও মূল্যায়নের দায়িত্ব পালন করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. আমিরুল হোসেন চৌধুরী এবং জীবনানন্দ পরিষদ, বগুড়ার সাধারণ সম্পাদক অনন্য রাসেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।