https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ আটক ৪

admin
October 5, 2026 9:05 am
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার খোট্টাপাড়া এলাকার মো. জুয়েল রানা (২৮) ও মো. জাহিদুল ইসলাম (৪৮) এবং রামচন্দ্রপুরপাড়া এলাকার দুই নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ চলার সন্দেহে স্থানীয় কয়েকজন বাসিন্দা সেখানে যান। এ সময় তাঁরা মামুন নামের এক ব্যক্তিসহ পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।

তবে মামুন দাবি করেন, একটি বিষয় মীমাংসার জন্য তিনি ওই বাসায় গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর জানান, আটক চারজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মামুনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।