https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

admin
August 10, 2026 10:29 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদন এবং সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ মনিটরিং কার্যক্রমে এ জরিমানা করা হয়।

জরিমানার শিকার প্রতিষ্ঠান দুটি হলো—ঘোষপাড়ার চৈতি দধি ভান্ডার ও প্রান্ত দধি ভান্ডার। প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্টরা জানান, পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটির খাদ্য উৎপাদন ও সংরক্ষণব্যবস্থায় বিভিন্ন ধরনের অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়া যায়। এসব অনিয়মের কারণে আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সার্বিক নিরাপত্তায় শেরপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।