https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 18 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে কোটি টাকা নিয়ে সমিতি উধাও, গ্রাহকরা টাকা না পেয়ে হতাশায়

admin
September 18, 2026 8:33 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ‘রিলিজ ঋণ ও সঞ্চয় প্রকল্প’ নামে একটি কথিত সমিতির বিরুদ্ধে গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে গ্রাহকেরা সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দুবলগাড়ি বণিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুবলগাড়ি বণিকপাড়া এলাকার বাদশা সরদারের ছেলে শাহ আলম সরদার ‘রিলিজ ঋণ ও সঞ্চয় প্রকল্প’ নামে ওই সমিতি পরিচালনা করতেন। স্থানীয়দের অভিযোগ, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের কাছ থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করা হতো। একপর্যায়ে গ্রাহকদের জমা করা অর্থের পরিমাণ প্রায় কোটি টাকায় পৌঁছায় বলে দাবি করা হচ্ছে।

সম্প্রতি গ্রাহকদের সঞ্চয়ের টাকা ও লভ্যাংশ ফেরত দিতে টালবাহানা শুরু করেন শাহ আলম সরদার ও তাঁর সহযোগীরা। পরে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে অভিযোগ গ্রাহকদের।
শুক্রবার দুপুরে পাওনা টাকা ফেরতের দাবিতে ক্ষুব্ধ কয়েকজন গ্রাহক শাহ আলম সরদারের বাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা ফেরতের জন্য তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। কিন্তু টাকা ফেরত না পেয়ে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
অভিযোগের বিষয়ে শাহ আলম সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
শেরপুর থানার পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। টাকা আত্মসাতের অভিযোগ ও মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।