https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 14 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল, ভিডিও ভাইরাল

admin
June 14, 2026 8:30 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের পুত্র ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সমর্থনে, নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইতালী এলাকায় মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, “এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার” এবং “শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক হঠাৎ ইতালী বাজার এলাকায় এসে ব্যানার-প্ল্যাকার্ড বের করে মিছিল শুরু করেন। কয়েক মিনিট মিছিল করার পর তারা আবার অটোরিকশাযোগে শেরপুর শহরের দিকে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বিক্ষোভ মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নির্দেশনায় বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।