https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের বিশালপুরে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

admin
September 26, 2026 11:15 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শংকর সরকারকে সভাপতি, সজল সরকারকে সাধারণ সম্পাদক এবং লিটন রায়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিরাজনগর পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সভায় একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশালপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি অক্ষয় সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক দীপক কুমার সরকার, সাংবাদিক বিমান মৈত্রেয়, সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর, তপন ব্যানার্জী ও জন্মজয় সরকার।

সিরাজনগর পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি সজল কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিশু শিক্ষার্থী শ্রী তন্ময় সরকার।

সভায় আরও বক্তব্য দেন বিশালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পবন চন্দ্র সরকার, বিএনপি নেতা স্বপন চন্দ্র সরকার, সিরাজনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র সরকার, সাবেক সদস্য ও হাসাগাড়ী দুর্গাপূজা কমিটির দূতিরাম মণ্ডল, সিরাজনগর পূর্বপাড়া তরুণ সংঘ দুর্গাপূজা কমিটির উজ্জ্বল সরকার, নয়লাপাড়া হাটপুকুর দুর্গা মন্দির কমিটির অমূল্য সিং, সাতবাড়িয়া দুর্গা মন্দির কমিটির আপাল সরকার, নয়লাপাড়া বড় দুর্গা মন্দির কমিটির লিটন কুমার রায়, নয়লাপাড়া দক্ষিণ দুর্গাপূজা মন্দির কমিটির চঞ্চল কুমার, বামিহাল দুর্গাপূজা মন্দির কমিটির মিন্টু চন্দ্র সরকার এবং মান্দাইল বারোয়ারী দুর্গা মন্দির কমিটির প্রদীপ দেবনাথ।

এ ছাড়া বিভিন্ন মন্দির ও দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।