এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের দেবডাঙ্গা ও মাছিরপাড়া এলাকার মাঝামাঝি বাঙালি নদী থেকে এক শিশু কন্যার (৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম হালিমা খাতুন। সে উপজেলার জোড়গাছা মরজন পাড়া গ্রামের হালিম মোল্লার মেয়ে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নদীর তীরে এক কন্যা শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সারিয়াকান্দি থানাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

