https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 2 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সোনাতলায় ৮ম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ, থানায় মামলা

admin
June 2, 2026 8:26 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর দাদা মোঃ তোজাম আকন্দ বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী গ্রামের ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী গত ২৯ মে সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির পেছনের রাস্তায় হাঁটাহাঁটির সময় নিখোঁজ হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত মোঃ ইমরান হোসেন (১৮) প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ফুঁসলিয়ে নিয়ে যায়। এ কাজে অপর তিন অভিযুক্তের সহযোগিতায় একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন—
১. ইমরান হোসেন (১৮)
২. সোহাগ হোসেন (২৮)
৩. রুবেল হোসেন (৩০)
৪. শাহীন হোসেন (৩২)
তারা সবাই সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মামলা নং-০২, তারিখ ১ জুন ২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।