https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

admin
September 27, 2026 9:25 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালুতে অজ্ঞাতপরিচয় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেলঘরিয়া বড়ইতলা এলাকার একটি কাঁচা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অটোরিকশাটি ঘটনাস্থলের পাশেই পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে চেতনানাশক কোনো ওষুধ খাইয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে বেলঘরিয়া বড়ইতলা এলাকায় একটি কাঁচা রাস্তার পাশে একটি অটোরিকশায় এক নারী, দুই শিশু ও এক পুরুষ অবস্থান করছেন বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে থাকা ওই পুরুষ নিজেকে নারীর স্বামী পরিচয় দেন এবং তাঁদের নিয়ে যাওয়ার কথা জানান। পরে পুলিশ সেখান থেকে চলে আসে।

ওসি বলেন, কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি ফোন করে ওই এলাকায় একটি লাশের মতো কিছু পড়ে থাকার খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। তবে পুলিশ পৌঁছানোর আগেই সেখানে থাকা নারী, পুরুষ ও দুই শিশু সেখান থেকে চলে যায়।

পুলিশ জানায়, মরদেহটি সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশেই অটোরিকশাটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অটোরিকশাটির চালকের। অটোরিকশাটি নেওয়ার উদ্দেশ্যে তাঁকে চেতনানাশক কোনো ওষুধ খাইয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছে। তাঁদের আটকের জন্য অভিযান চলছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।