https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় চাকুসহ যুবক আটক, ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন বাবা

admin
August 19, 2026 5:34 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান এলাকায় ধারালো ‘বার্মিজ চাকু’সহ তৌফিক হাসান (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের বকুল মিয়ার ছেলে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে মহাস্থান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে পড়েন তৌফিক। তার গতিবিধি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয় কয়েকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

পরে খবর দেওয়া হলে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উৎপল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবক চাকুটি তার নিজের বলে স্বীকার করেন বলে জানা গেছে। এরপর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে ছেলেকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তৌফিকের বাবা বকুল মিয়া। সেখানে তিনি ছেলের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, তৌফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের টাকা সংগ্রহের জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ, ঘরবাড়ি ভাঙচুর এবং বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনাতেও জড়িয়েছেন বলে অভিযোগ করেন।

বকুল মিয়া বলেন, ‘ছেলে হলেও তার অপকর্মে পরিবার ও আশপাশের মানুষ অতিষ্ঠ। আমি চাই, অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকাসক্তদের উৎপাত ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। মহাস্থানসহ আশপাশের এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।