https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় রেলস্টেশনে চিরকুটসহ বকেয়া টাকা রেখে গেলেন যাত্রী!

admin
October 12, 2026 2:35 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়া রেলস্টেশনের কাউন্টারে চিরকুটসহ যাতায়াতের ভাড়া রেখে গেছেন একজন যাত্রী। আগের একটি রেলযাত্রার বকেয়া ভাড়া কর্তৃপক্ষকে ফেরত দেওয়ার বিষয়ে হাতে লেখা কাগজ ও টাকা অগোচরে রেখে যান তিনি। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে।

তিনি চিরকুটে লেখেন- আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে আমি সান্তাহার যাই । যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি ।

এ বিষয়ে রোববার (১১ অক্টোবর) কতর্ব্যরত সহকারী স্টেশন মাস্টার সাব্বির আহমেদ বলেন, যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। যদিও রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন তিনি পরিচয় জানালে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারতাম।

তিনি আরও বলেন, রেলওয়ে যেহেতু সবার জন্য, তাই এর যত্নেও সবার এগিয়ে আসা উচিত সচেতন ভাবেই।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।