https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
August 29, 2026 8:43 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বগুড়া মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাত শতাধিক কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, ফুল ও বই উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।

ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সেক্রেটারি সজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুল ইসলাম পলাশ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসের মোহাম্মদ ত্বহা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক।

এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই শিক্ষার মূল উদ্দেশ্য।

প্রধান অতিথি রাজিবুল ইসলাম পলাশ বলেন, “একজন ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা, দায়িত্ববোধ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আয়োজকেরা জানান, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাত শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট, ফুল ও বই উপহার দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীরা এমন আয়োজন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।