https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের ইন্তেকাল

admin
October 5, 2026 7:42 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, বগুড়া শহর জামায়াতের সাবেক আমির, বগুড়া কটন মিল জামে মসজিদের সাবেক খতিব ও বগুড়া আদর্শ স্কুলের সাবেক আরবি শিক্ষক মাওলানা মমতাজ উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ধরে তিনি জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। ধর্মীয় শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ইসলামী মূল্যবোধ প্রচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার ভূমিকা ছিল বলে দলীয় নেতাকর্মীরা জানান।

মরহুমের প্রথম জানাজা সোমবার বাদ আসর বগুড়া শহরের গোদারপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মাওলানা মমতাজ উদ্দিনের মৃত্যুতে বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মাওলানা মমতাজ উদ্দিন সারাজীবন ত্যাগ, নিষ্ঠা ও কুরবানির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তার জীবনের সব নেক আমল ও ত্যাগ-কুরবানি কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন- এই দোয়া করেন তারা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।