https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 28 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

admin
July 28, 2026 11:37 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা এবং কৃষকদের কাছে সার ও মানসম্মত বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বগুড়ায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-এ অনুষ্ঠিত সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

 

সভায় জেলার সার ও বীজের বিদ্যমান মজুদ, বিতরণ কার্যক্রম, বাজার পরিস্থিতি এবং চলমান কৃষি মৌসুমে কৃষকদের চাহিদা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সার ও বীজের সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের সংকট বা অনিয়ম বরদাশত করা হবে না। কৃষকদের ন্যায্যমূল্যে সময়মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।