https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 5 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

admin
August 5, 2025 1:39 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগখোলা এলাকা থেকে এক ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. নিশাদ (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিপিএসসি, বগুড়া।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে র‍্যাব-১২-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মো. নিশাদ বগুড়া জেলার শিবগঞ্জ থানার হাটখোলা এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. ফজলুল হক।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০২১ সালে ভিকটিম সামিহা রহমান সকাল (১৭) নামের এক নাবালিকা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মো. নিশাদ। সম্পর্কের আড়ালে ভিকটিমকে প্রলোভন দেখিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে সম্পর্ক ছিন্ন করলে, নিশাদ ক্ষিপ্ত হয়ে গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে ভিকটিম ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

পরে ভিকটিমের মা মোছা. মাহফুজা রহমান বুবলি বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(৩)/৮(৭) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি সদর থানায় নথিভুক্ত হয় মামলা নম্বর-৩৩, তারিখ ০৭ জুলাই ২০২৫।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. ফারহান-উজ-জামান বলেন, “দেশ থেকে অপরাধ নির্মূলে র‍্যাবের এই ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।