https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরে সহকর্মীকে হত্যা করেছে এই তরুণ, অবশেষে গ্রেফতার

admin
September 8, 2025 11:14 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তবে সে শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। জানা গেছে, গত শনিবার রাতে ইকবাল ও রতন শতাব্দী ফিলিং স্টেশনে রাতের শিফটে কাজ করছিল। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবাল কে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের ওপর রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা খবরটি মালিকপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানান। এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইকবালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তাকে আটক করা গেলে এই হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকাপয়সা খোয়া গেছে কি না এ ব্যাপারে এখনও নিাশ্চত হওয়া যায়নি। এ ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবিসহ বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে। এদিকে এসপি বগুড়ার নির্দেশনায় ওসি ডিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাজু কামাল ডিবি বগুড়ার নেতৃত্বে একটি চৌকস টিম ২৪ ঘন্টা পার হতে না হতেই এই হত্যাকান্ডের মুল ও একমাত্র আসামি রতনকে গাজীপুর কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকা থেকে ধরতে সক্ষম হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।