https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাপুসের সংবর্ধনা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

admin
August 4, 2026 1:10 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) উদ্যোগে মাননীয় সংসদ সদস্য ও বগুড়া-৬ (সদর) আসনের এমপি মো. রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা প্রদান এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ গেলাম এলাহী জায়েদ, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আলমগীর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মো. জয়নুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও কেন্দ্রীয় নীতিমালা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মো. আমিনুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মো. সাইফুল ইসলাম শুভ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মো. নাসির উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বাদশা বলেন, একটি জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও শিক্ষিত জাতি গঠনে বইয়ের বিকল্প নেই। দেশের প্রকাশনা শিল্পকে আরও সমৃদ্ধ করতে প্রকাশক, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি মানসম্মত বই পাঠকের হাতে পৌঁছে দিতে সংগঠনকে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে প্রকাশনা শিল্পের টেকসই উন্নয়ন, প্রকাশক-বিক্রেতাদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বাপুসকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজশাহী বিভাগের প্রতিটি জেলা শাখাকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সক্রিয় করে তোলার মাধ্যমে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। সংগঠনের ঐক্য, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রকাশনা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম, প্রকাশনা শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ, বই বিপণনের সমস্যা ও সম্ভাবনা, ডিজিটাল যুগে প্রকাশনা খাতের নতুন সুযোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পাঠকবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথিদের সম্মানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস), বগুড়া জেলা শাখা। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রকাশক, বই বিক্রেতা, সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভা রাজশাহী বিভাগে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।