https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাস তল্লাশিতে ২,৪০০ পিস ইয়াবাসহ ননদ–ভাবী গ্রেপ্তার

admin
November 28, 2025 8:46 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় বাস তল্লাশির সময় পায়ে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ননদ–ভাবীসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার দিপা আক্তার (৩০) এবং তার ভাবী খুলনা জেলার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সংশ্লিষ্ট বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে দেহ তল্লাশির মাধ্যমে তাদের পায়ে স্কচটেপে প্যাঁচানো অবস্থায় ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।