Dhaka ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাসচাপায় কলেজ শিক্ষক হাফিজুর রহমান নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শহরে বাসচাপায় এক কলেজ শিক্ষক হাফিজুর রহমান নিহত হয়েছে। বুধবার (২৪ই মে) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের ঝোপগাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাফিজুর রহমান। তিনি ধুনট উপজেলার মিজান সরকারের ছেলে। তবে তিনি শহরের উপশহরে ভাড়া বাসায় থাকতেন এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন৷

বগুড়ার উপশহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, ‘সকালে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হন হাফিজুর রহমান। ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।’

তিনি আরও বলেন, বাস জব্দ করা গেলেও কাউকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া হাইওয়ে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় বাসচাপায় কলেজ শিক্ষক হাফিজুর রহমান নিহত

Update Time : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩