https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
September 7, 2025 3:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মাননীয় পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়ার নেতৃত্বে এবং সদর থানা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে বগুড়া সদর থানাধীন মাটির ডালি মোড়ের আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:
মোঃ তহিদুল ইসলাম তৌহিদ (২০)
পিতা: মোঃ কফিল উদ্দিন
মাতা: মোসাঃ তাপসী বেগম
সাং: থৈকরের পাড়া, থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা

মোঃ মোস্তাকিম (২২)
পিতা: মোঃ মোজাফফর হোসেন বুড়া
মাতা: মোসাঃ শেফালী বেগম
সাং: যদুমনি, থানা: কিশোরগঞ্জ, জেলা: নীলফামারী

বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মোঃ ফিরোজ মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালানোর সময়, সন্দেহজনকভাবে একটি নীল রঙের পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিতে ভ্যানটির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাহফুজ আলম বলেন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সম্পন্ন করে দ্রুত তাদের আদালতে প্রেরণ করা হবে।”
আসামিদের বর্তমানে বগুড়া সদর থানায় রাখা হয়েছে এবং উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।