Dhaka ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ১ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় তারা আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ করেন। গতকাল বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা।

সেখান থেকে তারা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওয়ানা দেন। আলতাফুন্নেছা খেলার মাঠের রাস্তার মুখে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে মিছিলটি আটকে দেন। পরে সেখানে বসে পড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আধাঘণ্টা সেখানে অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তারা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে যায়। সেখানে বিক্ষোভ সমাবেশ করে দুপুর দেড়টায় কর্মসূচি শেষ করেন।

সমাবেশ চলাকালে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেফতার ছাত্রদের মুক্তি দিতে। ছাত্রদের নামে কর মামলা প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বগুড়ার পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান শাহীন বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছেন। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ০৭:৫১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪