Dhaka ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মেহেদীর রং না শুকাতেই এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ১ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে হাতের মেহেদীর রং শুকাতে না শুকাতেই এক প্রবাসীর স্ত্রীর আত্মা হত্যার সংবাদ পাওয়া গেছে।
সরে জমিনে ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, লাহিড়ীপাড়া ইউনিয়নের সাতশিমুলিয়া দহপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের মাদ্রাসা পড়ুয়া মেয়ে সাতশিমুলিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী মামুনি (১৫) কে গত ২/৩ মাস পূর্বে পাশের নন্দীপাড়া দক্ষিণপাড়া গ্রামের আনছার আলীর প্রবাসী পুত্র রুবেল (৩৫) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরই রুবেল আবার বিদেশ গমন করে।

বাড়ীতে তার অসুস্থ্য বাবা, মা ও পাশের বাড়ীতে তার বোন ও ভগ্নীপতি থাকে। স্বামী বিদেশ যাওয়ার কারণে মামুনি তার সংসার করবেনা বলে পরিবারকে জানিয়ে দেয়। এব্যাপারে কয়েকবার গ্রাম্য শালিসও হয়েছে। তারপরও পরিবারের পক্ষ থেকে গত রবিবার মামুনিকে তার স্বামীর বাড়ীতে রেখে আসার পর পরদিন সোমবার স্বামীর বাড়ী থেকে সংবাদ দেওয়া হয় যে, তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করেছে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে শ্বশুর বাড়ীর উত্তর দুয়ারী ঘরে মামনির ঝুলন্ত লাশ দেখতে পায়। তাদের ধারণা তাকে শ্বাস রোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। রুবেলের পরিবার জানান সে আমাদের বাড়ীতে আমাদের ছেলের সঙ্গে ঘর সংসার করবেনা, তার বাবা মা তাকে জোর করে আমাদের বাড়ীতে পাঠানোর পরই রবিবার দিনগত ভোর অনুমান ৫টায় সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে । সংবাদ পেয়ে লাগিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আপেল মাহমুদ ঘটনাস্থলে পৌছে। তার সাথে কথা বললে তিনি জানান গত ১০/১৫ দিনের মধ্য আমার ইউনিয়নে ৩/৪ জন গৃহ বধু আত্মহত্যা করেছে। ইদানিং আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমাদের অজান্তে পরিবারের পক্ষ থেকে বয়স না হওয়ার পূর্বেই মেয়েদেরকে বাল্য বিয়ে দেওয়ার কারণে এধরনের ঘটনা অহরহ ঘটছে বলে আমার সারণা, তাছাড়ও বিয়ে করে স্ত্রীকে রেখে বিদেশ যাওয়ার কারণেও এটা ঘটথে পারে। এ সংবাদে সদর থানার এস আই শামিনুর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে লাশের সুরুতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি জানান ময়না তদন্তের রিপোর্টেই জানা যাবে তাকে হত্যা করা হয়েছে, না সে নিজে আত্ম হত্যা করেছে। এসংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তবে গ্রামবাসীর ধারণা মামনি কে হত্যা করা হয়েছে। সবার ধারণা সঠিক রাখতে পোস্টমর্টেম রিপোর্টেই যথেষ্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় মেহেদীর রং না শুকাতেই এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Update Time : ০৭:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪