Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড ‎

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৩ Time View

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়ার বিসিক শিল্পনগরীতে অবস্থিত শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটির মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
‎
‎শনিবার (২১ নভেম্বর) বগুড়ার বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠানটির কারখানায় পরিচালিত সামারি ট্রায়াল কার্যক্রমে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সদর ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে খাদ্য উৎপাদনের কাজে লেবেলযুক্ত ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি খাদ্য তৈরির বিভিন্ন উপাদান লেবেল ও মেয়াদসংক্রান্ত তথ্য ছাড়াই সংরক্ষণ করা হয়েছিল। কারখানার মেঝে ছিল ভাঙা, অপরিচ্ছন্ন ও পিচ্ছিল। ভাঙা ও ময়লাযুক্ত কাঠের টেবিলে তৈরি করা হচ্ছিল বেকারি পণ্য।
‎
‎এ ছাড়া প্রস্তুতকৃত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে মোড়কজাত করার দৃশ্য দেখা যায়। খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও অভিযানে উঠে আসে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারখানাটিতে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
‎
‎এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ডতফসিলে বর্ণিত ২৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
‎
‎অভিযান ও বিচারিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
‎
‎এ সময় এসআরবি-১২ এবং বগুড়া সদর থানার একটি চৌকস পুলিশ দল সার্বিক নিরাপত্তা ও সমন্বয়ের দায়িত্ব পালন করে।
‎
‎জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড ‎

Update Time : ১০:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬