https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সেঞ্চুরি মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার, নারী সঙ্গী হেফাজতে

admin
June 7, 2026 10:20 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বিপুল চন্দ্র পাল (৪৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাতে বিপুল চন্দ্র পাল এক নারীকে সঙ্গে নিয়ে মোটেলের ৬১০ নম্বর কক্ষ ভাড়া নেন। পরদিন সকালে কক্ষে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি মোটেল কর্তৃপক্ষের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সময় কক্ষে উপস্থিত ওই নারীর নাম মোছা. মুর্শেদা। তার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাবেক ইউপি সদস্যের এই আকস্মিক মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের অনুমান বা মন্তব্য করা সমীচীন নয়।
বর্তমানে ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।