https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 30 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা রাজু গ্রেপ্তার

admin
October 30, 2025 11:32 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

হাতকড়াসহ পালানো বগুড়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম ওরফে রাজুকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প, র‍্যাব-৪ ও সাভার টিম যৌথভাবে অভিযান চালিয়ে রাজুকে আটক করে। রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ জুলাই-আগস্টের সহিংসতার মোট ১৪টি মামলা তদন্তাধীন। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বগুড়ায় আনা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে শিবগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত ৪ অক্টোবর রাতে চক ভোলাখাঁ গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাজুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু থানায় নেওয়ার পথে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর দায়িত্বে গাফিলতির অভিযোগে অভিযানে থাকা এসআই আবদুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।

ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে, যাঁদের মধ্যে ১১ জন নারী। এ ঘটনার পর থেকেই চক ভোলাখাঁ গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।