https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin
September 11, 2026 6:21 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর সিপিএসসি বগুড়া। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, বগুড়া সদর থানার সাবগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি গাঁজা বহন করে গাবতলীর দিকে যাচ্ছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর একটি বিশেষ আভিযানিক দল সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে সাবগ্রাম এলাকার সিরাতুল জান্নাত জামে মসজিদের সামনে সাবগ্রাম-গাবতলী সড়কে মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলে থাকা লালমনিরহাট সদর উপজেলার কিছামত ঢঢগাছ এলাকার মজিবর রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩২) এবং উত্তর সাপটানা এলাকার ফরিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দকৃত আলামতসহ তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-১২-এর কর্মকর্তারা বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।